চট্টগ্রামের ফটিকছড়িতে নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।
নিরাপদ সড়ক
বরিশালে নিরাপদে যাতায়াতের নিশ্চয়তা ও জনগুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা।
দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ এবং ঝুঁকিমুক্ত নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা।
জাতীয় পর্যায়ে নিরাপদ সড়ক বাস্তবায়নে ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের ফিটনেস পরীক্ষা বেসরকারিকরণ একটি বড় অন্তরায় বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, বেসরকারিকরণ হলে সড়ক পরিবহন সেক্টরে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা বাড়বে, যা নিরাপদ সড়ক প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াবে।
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।
খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বিআরটি এর যৌথ উদ্যোগে র্যালি বের করা হয়।
রাজবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। আজ বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি রাজবাড়ীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন কমবে সম্পদের ক্ষতি’—এ শ্লোগানে নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।